বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

ফ্লোটিলায় অংশগ্রহণ করায় শহিদুল আলমের প্রশংসা ঢাকার ফিলিস্তিনি দূতাবাসের

মাতৃভূমি সংবাদ 

নিজেস্ব প্রতিবেদক

গাজার ওপর ইসরায়েলের দীর্ঘদিনের একতরফা অবরোধ ভেঙে সারা পৃথিবী থেকে ছুটে চলা ত্রাণবাহী বহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় যোগ দেওয়ায় দৃকের ব্যবস্থাপনা পরিচালক ও আলোকচিত্রী শহিদুল আলমের ভূয়সী প্রশংসা করেছে ঢাকার ফিলিস্তিনি দূতাবাস।

বুধবার (১ অক্টোবর) ফিলিস্তিন দূতাবাস এক বিবৃতিতে বলেছে, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশি আলোকচিত্রী, শিক্ষাবিদ ও মানবাধিকারকর্মী শহিদুল আলমকে গর্বের সঙ্গ ধন্যবাদ জানাই, যিনি গ্লোবাল সুমুদ মিডিয়া ফ্লোটিলায় যোগ দিয়েছেন।

বিবৃতিতে তারা আরও বলেন, গাজায় ইসরায়েলের অবৈধ অবরোধ ভাঙার এই ঐতিহাসিক মিশনে অংশ নেওয়া প্রথম বাংলাদেশি তিনি। ন্যায়বিচারের জন্য তার নির্ভীক কণ্ঠস্বরের জন্য তিনি বিশ্বব্যাপী পরিচিত।

গত শনিবার (২৭ সেপ্টেম্বর) দৃকের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলম গাজা ফ্লোটিলায় যোগ দেওয়ার ঘোষণা দেন। একই সঙ্গে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের উদ্দেশ্যে এবং গাজায় চলমান গণহত্যার বিরুদ্ধে তিনি নিজের অবস্থান তুলে ধরেন।

শহিদুল আলম বলেন, ‘সারা পৃথিবীর মানুষের প্রতিবাদ-প্রতিরোধকে উপেক্ষা করে ২০০৭ সাল থেকে গাজাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। অবরুদ্ধ গাজায় মানুষ নির্বিচারে গণহত্যার শিকার হচ্ছে, সেখানে চলছে ইসরায়েল সৃষ্ট দুর্ভিক্ষ। এসব খবর ইসরায়েলি গণমাধ্যগুলো প্রতিনিয়ত উপেক্ষা করে যাচ্ছে। এই উপেক্ষা ভাঙার লক্ষে একটি মিডিয়া ফ্লোটিলার আয়োজন করা হচ্ছে।’

‘বাংলাদেশের সব মানুষের ভালোবাসা নিয়ে অংশ নিচ্ছি’ উল্লেখ করে শহিদুল আলম বলেন, ‘এই সংগ্রামে যদি আমরা পরাজিত হই, তাহলে মানবজাতি পরাজিত হবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD