শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

দুবাইয়ে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা

মাতৃভূমি সংবাদ 

প্রবাস ডেস্ক

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষ্যে দুবাইয়ে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৭ আগস্ট) নাহিদ আল মদিনা রেস্টুরেন্টের হল রুমে দুবাই আল আবীর শাখার উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সাধারণ সম্পাদক আরিফ তালুকদার ও সিনিয়র যুগ্ম সম্পাদক মো. রুবেল চৌধুরীর যৌথ সঞ্চালনায় আল আবীর বিএনপির সভাপতি মোহাম্মদ হাসেম উদ্দিনের সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন আমিরাত বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও দুবাই বিএনপির আহ্বায়ক কমিটির সদস‍্য সচিব মজিবুল হক মঞ্জু।

প্রধান বক্তা ছিলেন দুবাই বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য শহীদুল্লাহ শহীদ, বিশেষ অতিথি ছিলেন দুবাই বিএনপির সদস্য ভিপি ইলিয়াছ আজম ও দিদারুল আলম দিদার। শুভেচ্ছা বক্তব্য দেন আবীর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল সাত্তার।

বক্তব্য দেন সোনাপুর ইউনিট বিএনপির সভাপতি আমিরুল ইসলাম তালুকদার, আল আবীর বিএনপির সহ সভাপতি তৌহিদুল আলম, মো. ইসমাইল হোসেন, হাজী নুরুন্নবী, মোহাম্মদ আব্দুল মান্নান, আল আবির বিএনপির সাবেক সহ সভাপতি মো. নুরউদ্দীন, সোনাপুর বিএনপির উপদেষ্টা আবুল কাসেম, সোনাপুর বিএনপির সিনিয়র সহ সভাপতি আশরাফ আলী মোল্লা, সাংগঠনিক সম্পাদক আব্দুল মোতালেব, আলকুজ বিএনপির বাদশা প্রমুখ।

প্রধান অতিথি মজিবুল হক মঞ্জু বলেন, আপসহীন নেত্রী খালেদা জিয়া দেশের গণতন্ত্রের জন্য যে ত্যাগ শিকার করেছেন তা ইতিহাস হয়ে থাকবে। আমরা তার শারীরিক সুস্থতা কামনা করি।

পরে মোনাজাত পরিচালনা করেন আল আবীর বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা গিয়াসউদ্দিন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD