বুধবার, ০৩ জুন ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মোহাম্মদপুরে চাপাতি ঠেকিয়ে ছিনতাই : দুই আসামি ৩ দিনের রিমান্ডে চট্টগ্রাম শিপইয়ার্ডে ৬০ কোটি টাকার আমদানি করা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশের মানুষ কোনোভাবেই পুশ ইন মেনে নেবে না : নাসীরুদ্দীন পাটওয়ারী রাতের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা বিদ্যুতের দাম কত বাড়ছে? জানা যাবে বুধবার একনজরে ফুটবল বিশ্বকাপের ৪৮ দলের চূড়ান্ত স্কোয়াড দাম কমেছে এলপি গ্যাসের জটিল রোগে অনুদান ১ লাখ টাকা করার উদ্যোগ নিয়েছে সরকার : ডা. জাহিদ হোসেন চট্টগ্রামে ইস্টার্ন রিফাইনারির কার্যালয় ঘেরাও করে শ্রমিকদের বিক্ষোভ এইচএসসি : সব কেন্দ্রের সিসি ক্যামেরা ইন্টারনেটে সংযুক্ত থাকতে হবে

যাত্রাবাড়ীতে বিস্ফোরণ : স্ত্রীর মৃত্যুর ৪ ঘণ্টা পর না ফেরার দেশে স্বামী

মাতৃভূমি সংবাদ 

নিজেস্ব প্রতিবেদক

রাজধানীর যাত্রাবাড়ীর একটি বাসায় মশার কয়েল জ্বালাতে গিয়ে ঘরে জমে থাকা গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ স্ত্রী ইতি বেগমের (৩০) পর স্বামী মো. রিপন (৪০) মারা গেছেন।

বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেল সোয়া ৫াটার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের হাই ডিফেন্স ইউনিটে (এইচডিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বিষয়টি নিশ্চিত করেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান।

তিনি জানান, আজ ভোরের দিকে ওই গৃহবধূ তার স্বামী ও শিশুসহ একই পরিবারের তিনজনকে দগ্ধ অবস্থায় বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে আনা হয়েছিল। দগ্ধের পরিমাণ বেশি থাকায় তাদের সবাইকে এইচডিইউতে ভর্তি দেওয়া হয়েছে। বিকেল সোয়া ৫টার দিকে ৭০ শতাংশ দগ্ধ নিয়ে মেল এইচডিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় রিপনের। এর আগে দুপুর ১টার দিকে ৪৫ শতাংশ দগ্ধ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তার স্ত্রী ইতি বেগম।

এ ঘটনায় তাদের একমাত্র শিশুকন্যা রাফিয়া ৯০ শতাংশ দগ্ধ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শ্বাসনালী পুড়ে যাওয়ায় তার অবস্থাও আশঙ্কাজনক। উল্লেখ্য, বৃহস্পতিবার (১০ জুলাই) ভোর রাতের দিকে যাত্রাবাড়ী এলাকার শহীদ ফারুক সড়ক থেকে দগ্ধ অবস্থায় তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD