বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

২৫০ গ্রাম হেরোইন উদ্ধারের মামলায় ২ জনের যাবজ্জীবন

মাতৃভূমি সংবাদ 
নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানায় দায়ের হওয়া একটি মাদক মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় মো. মনির হোসেন নামে একজনকে খালাস দেওয়া হয়েছে।বুধবার (১৫ মে) চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, আবদুল মালেক ও আবুল হোসেন। এ সময় আদালতে আসামি আবুল হোসেন উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানামূলে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া আব্দুল মালেক পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি হয়েছে।আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২ এপ্রিল রাতে নগরের ডবলমুরিং থানার কদমতলী বাসস্টেশনের একটি দোকানের সামনে থেকে ২৫০ গ্রাম হেরোইনসহ চারজনকে গ্রেপ্তার করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ ঘটনায় র‌্যাবের তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) মো. তানভীর আহমেদ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় ডবলমুরিং থানায় মামলা দায়ের করেন। মামলাটির তদন্ত কর্মকর্তা একই বছরের ৩০ জুন আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। এর মধ্যে মো.নয়ন নামে এক আসামি মারা যান। ২০১৬ সালের ৭ এপ্রিল ৩ জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বলেন, মামলার বিচারিক প্রক্রিয়ায় পাঁচজন সাক্ষ্য দিয়েছেন। রায়ে দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ বছর বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় একজনকে খালাস দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD