বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:২৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বিচার না হলে এ সরকারের পরিণতি হাসিনার চেয়েও ভয়াবহ হবে: মুহাম্মদ শাহজাহান ইয়েমেনে পেট্রোল পাম্পে সৌদির বিমান হামলায় ১২ জন নিহত ভোটার স্থানান্তরের আবেদনের সময় বাড়ল ১ নভেম্বর পর্যন্ত নারী ও শিশুর সুরক্ষায় ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সাক্ষাৎ দুই দিন বৃষ্টি হতে পারে ৮ বিভাগে, কমবে দিনের তাপমাত্রা এলপিজির দাম ও চার্জ না বাড়িয়ে নির্ধারিত মূল্যে বিক্রির দাবি ক্যাবের দুই শয়তানের যে কম শয়তান তাকে ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে চান গাজাবাসী কাবা শরীফে পৃথক জামাতের প্রচলন বন্ধ করে এক ইমামের পেছনে নামাজের ১০০ বছর হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা

হঠাৎ অক্ষয়ের বুকে স্পর্শ করতে থাকেন এক নারী, অতঃপর…

মাতৃভূমি সংবাদ 

বিনোদন ডেস্ক

শুধু নারীরাই নন, পুরুষরাও অনেক ক্ষেত্রে খারাপ স্পর্শের শিকার হয়ে থাকেন। তবে সেটি বেশি ঘটে তারকা জগতে। সম্প্রতি একটি অনুষ্ঠানে গিয়ে ব্যপক অস্বস্তিতে পড়েন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। সেখানে অভিনেতার সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেন এক নারী, ফলে সেখানেই ঘটে বিপত্তি। বৃহস্পতিবার সন্ধ্যায় এক অনুষ্ঠানে গিয়েছিলেন অক্ষয়। স্বাভাবিক ভাবেই তাকে ঘিরে ধরেন অনুরাগীরা। শুরু হয় ছবি তোলা। তার পরেই অস্বস্তিকর এক ঘটনার মুখোমুখি হন অক্ষয়। এক মহিলা অক্ষয়ের খুব কাছে চলে আসেন এবং তাকে স্পর্শ করতে থাকেন। সঙ্গে সঙ্গে অস্বস্তিতে পড়েন অভিনেতা। তার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়েও পড়েছে।ভিডিওতে দেখা যায়, এক শিশুকে কোলে নিয়ে হাজির হন ওই মহিলা। তিনি বার বার অক্ষয়ের বুকে স্পর্শ করছিলেন। এ সময় অক্ষয় বিব্রতকর অবস্থায় পড়লেও কিছু বলতে পারেননি। ভিডিওটি দেখে নেটাগরিকেরা নানা মন্তব্য করেন। একজন লেখেন, ‘এইভাবে কোনও পুরুষকেও স্পর্শ করা যায় না।’ অন্য একজন লেখেন, ‘ওই মহিলা মোটেই ঠিক কাজ করেননি। অক্ষয়কে দেখেই বোঝা যাচ্ছে, তিনি বিষয়টি পছন্দ করছেন না।’ কিছু দিন আগেই মুক্তি পেয়েছে অক্ষয়ের ছবি ‘খেল খেল মে’। যদিও ছবিটি বক্স অফিসে সেই ভাবে সাড়া ফেলতে পারেনি। এই ছবির আগেও অক্ষয়ের বেশ কয়েকটি ছবি মুক্তি পেয়েছে। এর মধ্যে রয়েছে, ‘সরফিরা’, ‘মিশন রানিগঞ্জ’, ‘সেলফি’, ‘রাম সেতু’, ‘রক্ষা বন্ধন’, ‘সম্রাট পৃথ্বীরাজ’। প্রতিটি ছবিই বক্স অফিসে অসফল। এই বিষয়ে অক্ষয় জানিয়েছিলেন, বর্তমানে বক্স অফিসে সাফল্যের মুখ না দেখলেও, কাজ কোনও ভাবেই ছাড়া যাবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD