শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

সোনাগাজীর মতিগঞ্জে আওয়ামিলীগের বর্ধিত সভা।

মাতৃভূমি সংবাদ 
রিপোর্টারঃ গাজী হানিফ
সোনাগাজীর মতিগঞ্জ ইউনিয়ন আওয়ামিলীগের আয়োজনে আওয়ামিলীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।ইউনিয়ন আওয়ামিলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ ইসমাইল এর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামিলীগের সভাপতি রবিউজ্জামান বাবু চেয়ারম্যানের সঞ্চালনায় ১১ ডিসেম্বর (সোমবার) বিকেলে চাকলাদার কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।  এতে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা আওয়ামিলীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শাহজাহান সাজু, বিশেষ অতিথি ছিলেন দাগনভুঞা উপজেলা চেয়ারম্যান ও ফেনী জেলা যুবলীগের সভাপতি দিদারুল কবির রতন, সোনাগাজী উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র এড রফিকুল ইসলাম খোকন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাখাওয়াতুল হক বিটু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন, উপজেলা আওয়ামিলীগের সিনিয়র সহসভাপতি এড নাছির উদ্দিন বাহার, মহিলা ভাইস চেয়ারম্যান জোবেদা নাহার মিলি, আমিরাবাদ ইউপি চেয়ারম্যান আজিজুল হক হিরণ, বগাদানা ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন বাবুল, বিআরডিবি চেয়ারম্যান সৈয়দ দীন মোহাম্মদ, ডাঃ মাহফুজ আলম মিয়াজি প্রমূখ।  এসময় উপজেলা ও জেলা আওয়ামিলীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন। বক্তাগণ শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামিলীগ মনোনীত নৌকার প্রার্থী আবুল বাশারকে ভোট দিয়ে জয়যুক্ত করার অনুরোধ ও উদাত্ত আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD