শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

সুমুদ ফ্লোটিলা নৌবহরে ইসরায়েলি হামলার নিন্দা ইউটিএলের

মাতৃভূমি সংবাদ 

নিজেস্ব প্রতিবেদক

আন্তর্জাতিক মানবিক সহায়তাবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলাতে ইসরায়েলের হামলা ও জোরপূর্বক আটক আদেশের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল)। বৃহস্পতিবার (২ অক্টোবর) এক যৌথ বিবৃতিতে সংগঠনটির আহ্বায়ক অধ্যাপক মো. আতাউর রহমান বিশ্বাস ও সদস্য সচিব অধ্যাপক ড. মো. বিলাল হোসাইন এ ঘটনার নিন্দা জানান। বিবৃতিতে নেতারা বলেন, আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গাজায় চলমান অবরোধ ভাঙতে ৫০টিরও বেশি জাহাজ নিয়ে গঠিত গ্লোবাল সুমুদ ফ্লোটিলা গত ৩১ আগস্ট স্পেনের বার্সেলোনা থেকে যাত্রা শুরু করে। পরে তিউনিসিয়া, ইতালি ও গ্রিস থেকেও জাহাজ যুক্ত করা হয়। ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন, গ্লোবাল মুভমেন্ট টু গাজা ও মাগরেব সুমুদ ফ্লোটিলাসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে ৪৪টিরও বেশি দেশের হাজারো নাগরিক এতে অংশ নেন। গাজার উপকূলে পৌঁছালে ইসরায়েলি বাহিনী বহরটির ওপর আগ্রাসী হামলা চালায় এবং ইতোমধ্যে ৯টিরও বেশি জাহাজ জোরপূর্বক আটক করে নিয়ে যায়। মানবিক সহায়তাবাহী নৌবহরের ওপর এ হামলা আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন।নেতারা জাতিসংঘ, ওআইসি ও বিশ্বশক্তিগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ইসরায়েলকে এই অবৈধ কর্মকাণ্ডের জন্য জবাবদিহির আওতায় আনতে হবে এবং ফ্লোটিলা সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি মুসলিম বিশ্বের রাষ্ট্রগুলোকে ঐক্যবদ্ধ হয়ে কার্যকর কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে বাংলাদেশ সরকারের প্রতিও আনুষ্ঠানিক নিন্দা প্রকাশ ও আন্তর্জাতিক অঙ্গনে সক্রিয় কূটনৈতিক ভূমিকা রাখার দাবি জানান তারা।ইউটিএল নেতারা গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় অংশ নেওয়া সব মানবিক সহায়তাকারীর প্রতি সংহতি প্রকাশ এবং তাদের জন্য দোয়া করেন। একই সঙ্গে নৌযানে থাকা বাংলাদেশি আলোকচিত্রী শহিদুল আলম, ব্রিটিশ-বাংলাদেশি সাহায্যকর্মী রুহি লোরেনসহ সব মানবাধিকারকর্মীর নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD