বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

সিরাজগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

মাতৃভূমি সংবাদ 

জেলা প্রতিনিধি

সিরাজগঞ্জের কাজীপুরে ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ মার্চ) দুপুরে উপজেলার মাইজবাড়ী ইউনিয়নের বিলচতল গ্রামে এ ঘটনা ঘটে।মৃতরা হচ্ছে- বিলচতল গ্রামের হাফিজার রহমানের মেয়ে তন্নী (৮), হাফিজার রহমানের বোনের মেয়ে আনিকা (৮)। তারা সম্পর্কে মামাতো-ফুপাতো বোন।জানা গেছে, যমুনা নদী থেকে উত্তোলনকৃত বালু বিলচতল গ্রামের হাফিজার রহমানের বাড়ির পাশে স্তূপ করে রাখা হয়েছে। সকালে ওই বালুর ওপর খেলা করছিল তন্নী ও আনিকা। খেলার একপর্যায়ে কোনোভাবে তারা ডোবার পানিতে নেমে ডুবে যায়। পরে স্থানীয়রা তাদের মরদেহ উদ্ধার করে।তন্নীর চাচা আব্দুল বারিক বলেন, সকালে তন্নী ও আনিকা বাড়ির পাশে স্তূপ করে রাখা বালুর ওপর খেলা করছিল। এরপর থেকে তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। দুপুরে স্তূপ করে রাখা বালুর পাশে ডোবায় তাদের মরদেহ ভেসে উঠতে দেখে স্থানীয়রা পরিবারকে খবর দেয়। পরে তাদের মরদেহ উদ্ধার করা হয়।এ বিষয়ে কাজীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম বলেন, বালুর ওপর খেলা করছিল তন্নী ও আনিকা। খেলার একপর্যায়ে তারা কোনোভাবে ডোবার পানিতে নেমে ডুবে যায় বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD