বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বিচার না হলে এ সরকারের পরিণতি হাসিনার চেয়েও ভয়াবহ হবে: মুহাম্মদ শাহজাহান ইয়েমেনে পেট্রোল পাম্পে সৌদির বিমান হামলায় ১২ জন নিহত ভোটার স্থানান্তরের আবেদনের সময় বাড়ল ১ নভেম্বর পর্যন্ত নারী ও শিশুর সুরক্ষায় ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সাক্ষাৎ দুই দিন বৃষ্টি হতে পারে ৮ বিভাগে, কমবে দিনের তাপমাত্রা এলপিজির দাম ও চার্জ না বাড়িয়ে নির্ধারিত মূল্যে বিক্রির দাবি ক্যাবের দুই শয়তানের যে কম শয়তান তাকে ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে চান গাজাবাসী কাবা শরীফে পৃথক জামাতের প্রচলন বন্ধ করে এক ইমামের পেছনে নামাজের ১০০ বছর হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা

সালমানের ‘সিকান্দার’ মুক্তির আগে বড় ধাক্কার আশঙ্কা!

মাতৃভূমি সংবাদ 

বিনোদন ডেস্ক

বলিউডের ভাইজান সালমান খান ‘সিকান্দার’-এর প্রথম ঝলকেই দর্শকমহলে সাড়া ফেলেছিলেন। দ্বিতীয় ঝলকে যেন তিনি আরও বিধ্বংসী। বলিউডের ছবিতে লড়াইয়ের দৃশ্যে তার জুড়ি মেলা ভার। এই ছবিতেও সেই একই মেজাজে ভাইজান।বক্স অফিসে আজ  মুক্তি পেতে চলেছে সালমান খানের মেগা রিলিজ ‘সিকান্দর’। ঈদের জন্য শুক্রবারের পরিবর্তে এই দিন নির্দিষ্ট করা হয়েছিল। কিন্তু মুক্তির মাত্র কয়েক ঘণ্টা আগেই বড় ধাক্কা সালমান খান এবং টিম সিকান্দারের জন্য। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদেন বলা হয়, একাধিক অনলাইন প্ল্যাটফর্মে লিক হয়ে গিয়েছে ছবিটি। এই মেগা বাজেট ছবি নিয়ে তুমুল উত্তেজনা ভক্তদের মধ্যে। অগ্রিম বুকিংয়ের ক্ষেত্রেও রীতিমতো নজির গড়েছিল সিনেমাটি। স্বাভাবিক ভাবেই ‘মেগা ওপেনিং’-এর অপেক্ষায় রয়েছে বলিউড। কিন্তু তার আগেই ছবিটি অনলাইনে মুক্তি পেয়ে যাওয়ায় ব্যবসা ধাক্কা খাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।প্রতিবেদন আরও বলা হয়, ‘তামিলরকারস’, ‘মুভিরুলজ’, ‘ফিল্মিজিলা’ এমনকী টেলিগ্রামের একাধিক গ্রুপে ঘুরে বেড়াচ্ছে এই সিনেমা এবং ডাউনলোড লিংক। এখনও পর্যন্ত টিম সিকান্দারের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া সামনে আসেনি। এর আগে একাধিক বলিউড ছবি এই ধরনের সমস্যার মুখে পড়েছিল। দীর্ঘ বিরতির পর ‘গজিনি’ খ্যাত এআর মুরুগাদোস পরিচালিক সিনেমায় বড় পর্দায় ফিরছেন বলিউডের ভাইজান। ছবি মুক্তির আগেই আত্মবিশ্বাসের সুর শোনা গিয়েছিল তার কণ্ঠে। সালমান জানিয়েছিলেন, ছবিটি ২০০ কোটির বেশি ব্যবসা করবে বলে তিনি আত্মবিশ্বাসী। এই ছবিতে সলমনের বিপরীতে দেখা যাবে রশ্মিকা মন্দানাকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD