বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

সাবেক পরিকল্পনামন্ত্রীর ফাঁসির দাবিতে সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ

মাতৃভূমি সংবাদ

জেলা প্রতিনিধি

আওয়ামী লীগ সরকারের সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের ফাঁসির দাবিতে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি। রোববার (২২ সেপ্টেম্বর) বিকেলে শহরের পুরাতন বাসস্ট্যান্ডের দলীয় কার্যালয় থেকে মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলফাত স্কয়ার পয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হন দলটির নেতাকর্মীরা। এদিন সাবেক এমপির ফাঁসি ছাড়াও আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার দাবিতে সুনামগঞ্জ জেলা বিএনপি এই বিক্ষোভ মিছিল করে। এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা ইকবাল হোসেন, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, সহসাধারণ সম্পাদক কালারচান মিয়া, সাংগঠনিক সম্পাদক  কামরুল হাসান রাজু, জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি সুহেল মিয়া, সাধারণ সম্পাদক মনাজ্জির হোসেন, যুগ্ম সম্পাদক আবুল কাশেম দুলু, সাংগঠনিক সম্পাদক আহাদ জুয়েল, জেলা ছাত্রদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, সদস্য সচিব মো. তারেক মিয়াসহ জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা তাদের দাবির প্রেক্ষিতে যে আন্দোলন করেছিলেন সেই আন্দোলনে আওয়ামী লীগসহ তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। সেই হামলায় জেলার প্রায় শতাধিক শিক্ষার্থী আহত হন। আমরা দাবি জানাই, সাবেক পরিকল্পনা মন্ত্রীর ফাঁসিসহ যারা শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছেন তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা হোক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD