বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

শেখ হাসিনা-আসাদুজ্জামান কামালের পক্ষে আইনজীবী নিয়োগের সিদ্ধান্ত

মাতৃভূমি সংবাদ 

নিজেস্ব প্রতিবেদক

জুলাই গণঅভ্যুত্থানের হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রীয় আইনজীবী বা স্টেট ডিফেন্স নিয়োগ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের পরবর্তী শুনানির দিন আগামী এক জুলাই নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল। মঙ্গলবার (২৪ জুন) বিচারপতি গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনালে এই সিদ্ধান্তের কথা জানান। এদিন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম জানান, শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালকে হাজির হতে দুটি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তারপরও ট্রাইব্যুনালে হাজির হননি তারা। প্রসিকিউটর গাজী এম এইচ তামিম আরও বলেন, এ পর্যায়ে অভিযোগ গঠনের উপর শুনানি শুরু করা যেতে পারে। প্রসিকিউশনের বক্তব্য শুনে শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত দেন পাশাপাশি আগামী ১ জুলাই পরবর্তী শুনানির দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। এদিন এই মামলার কারাগারে থাকা অপর আসামি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। এর আগে, মঙ্গলবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জানান, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় আশুলিয়ায় হত্যার ঘটনার পর ছয় জনের মরদেহ পোড়ানোর ঘটনায় ১৬ জনের সম্পৃক্ততা ট্রাইব্যুনালের তদন্ত সংস্থাটি পেয়েছে। এই মামলায় আগামী ২ জুলাই ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে। এদিকে, এ মামলায় গ্রেপ্তার হওয়া পুলিশ কর্মকর্তা আবদুল্লাহ হিল কাফি, শাহিদুল ইসলামসহ সাত জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD