শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:২৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

শেখ হাসিনার দেশে ফেরা তার ব্যক্তিগত সিদ্ধান্ত হতে পারে না : আখতার

মাতৃভূমি সংবাদ 

নিজেস্ব প্রতিবেদক

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা তার ব্যক্তিগত সিদ্ধান্ত হতে পারে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন।শনিবার (৬ ডিসেম্বর) বাংলামোটরে বিশ্ব সাহিত্য কেন্দ্রে ‘ন্যাশনাল প্রফেশনাল অ্যালায়েন্সের’ আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।আখতার হোসেন বলেন, একতরফা নির্বাচনে ভারতের সরাসরি ভূমিকা ছিল এবং শেখ হাসিনাকে দ্রুত দেশে ফিরিয়ে দিতে হবে। শেখ হাসিনার দেশে ফিরে আসার বিষয়টি তার ব্যক্তিগত সিদ্ধান্তের ওপর নির্ভর করতে পারে নাবিএনপি-জামায়াতের সমালোচনা করে তিনি বলেন, ‘বিএনপি-জামায়াত গণ-অভ্যুত্থানে আমাদের শরিক দল। দুর্ভাগ্যের বিষয়, নির্বাচনের তফসিল এখনও ঘোষণা হয়নি, তারা অস্ত্রের মহড়া ও প্রতিযোগিতায় নেমেছে।’একই অনুষ্ঠানে দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে উদ্দেশ করে বলেন, ‘ভারতকে বলতে চাই : নির্বাচনে ডিসটার্ব করতে আসবেন না। অনেক ব্যবসা আছে এখানে, পরে লেজ গুটিয়ে পালাতে হবে। দক্ষিণ এশিয়ার বিজেপির সন্ত্রাস রুখে দিতে আমরা প্রস্তুততিনি প্রতিশ্রুতি দেন যে, এনসিপি সরকার গঠন করলে বা সরকারের অংশ হলে প্রাইভেট সেক্টরে শুক্র ও শনিবার ছুটি ঘোষণা করা হবে।নাসীরুদ্দীন পাটওয়ারী দেশের বর্তমান নিয়োগ প্রক্রিয়ার তীব্র সমালোচনা করে বলেন, ‘পাবলিক এবং প্রাইভেট উভয় সেক্টরে দলীয় দাস, পরিবারতন্ত্র, তৈলমর্দন–এসব ছিল চাকরি পাওয়ার মূল ক্রাইটেরিয়া।’তিনি অভিযোগ করেন, ‘ইলেকশন কমিশনের মতো জংলি কায়দায় ব্যবহার করছে বেসরকারি পেশাজীবীদের।’আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন ভাগাভাগি নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমরা কোনো দলের কাছে সিট নেগোসিয়েশনে যাব না। সিট বণ্টনের পলিটিকস বাংলাদেশে আর চলবে না।’।’।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD