বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বিচার না হলে এ সরকারের পরিণতি হাসিনার চেয়েও ভয়াবহ হবে: মুহাম্মদ শাহজাহান ইয়েমেনে পেট্রোল পাম্পে সৌদির বিমান হামলায় ১২ জন নিহত ভোটার স্থানান্তরের আবেদনের সময় বাড়ল ১ নভেম্বর পর্যন্ত নারী ও শিশুর সুরক্ষায় ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সাক্ষাৎ দুই দিন বৃষ্টি হতে পারে ৮ বিভাগে, কমবে দিনের তাপমাত্রা এলপিজির দাম ও চার্জ না বাড়িয়ে নির্ধারিত মূল্যে বিক্রির দাবি ক্যাবের দুই শয়তানের যে কম শয়তান তাকে ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে চান গাজাবাসী কাবা শরীফে পৃথক জামাতের প্রচলন বন্ধ করে এক ইমামের পেছনে নামাজের ১০০ বছর হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা

‘মিস্ত্রি’র প্রচার থেকে বাদ পড়লেন রাম কাপুর

মাতৃভূমি সংবাদ 

বিনোদন ডেস্ক

জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মিস্ত্রি’র প্রচার কার্যক্রম থেকে বাদ পড়েছেন ভারতীয় অভিনেতা রাম কাপুর। তার বিরুদ্ধে প্রচার অনুষ্ঠানে যৌন ইঙ্গিতপূর্ণ এবং আপত্তিকর মন্তব্য করার অভিযোগ উঠেছে। এই সিদ্ধান্তের পর এখন অভিনেত্রী মোনা সিং একাই সিরিজটির প্রচারে অংশ নিচ্ছেন।

বৃহস্পতিবার (১৯ জুন) মুম্বাইয়ের একটি হোটেলে ‘মিস্ত্রি’ ওয়েব সিরিজের প্রচার অনুষ্ঠানে তিনি একাধিক আপত্তিকর মন্তব্য করেন। উপস্থিত সাংবাদিক ও সিরিজের মার্কেটিং টিমের সদস্যরা তার মন্তব্যে বিব্রত হন।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, রাম কাপুর মার্কেটিং টিমের একজন পুরুষ এক্সিকিউটিভকে চুম্বন করার ঘটনার পর তাকে উদ্দেশ্য করে বলেন যে, ওই কর্মীর মায়ের ঘুমিয়ে পড়া উচিত ছিল এবং তাকে গর্ভে ধারণ করার সিদ্ধান্ত ভুল ছিল। একজন সাংবাদিকের সামনে তিনি নিজেকে ‘গণধর্ষিত’ বলেও মন্তব্য করেন এবং যৌন অবস্থানের উল্লেখ করেন।

শুধুই পুরুষ কর্মীরা নয়, নারী ক্রু সদস্যদের পোশাক নিয়েও মন্তব্য করতে শোনা যায় রাম কাপুরকে। তিনি বলেন, ‘যদি এমন পোশাক পরে আমার সামনে আসে, তাকাব না?’ তার এমন মন্তব্যের পর প্রচার অনুষ্ঠানে থমথমে পরিস্থিতি তৈরি হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, বৃহস্পতিবারের ঘটনার পর শুক্রবার (২০ জুন) ‘মিস্ত্রি’র প্রচার কার্যক্রমে কেবল মোনা সিংকেই উপস্থিত থাকতে দেখা যায়। রাম কাপুরের অপ্রীতিকর ব্যবহারে অনেকেই অসন্তুষ্ট। বিষয়টি উচ্চমহল পর্যন্ত গড়ায় এবং তাকে সরাসরি প্রচারে অংশ নিতে নিষেধ করা হয়।

ওটিটি প্ল্যাটফর্মের পক্ষ থেকে জানানো হয়েছে, কর্মক্ষেত্রে সম্মান এবং সবার সুরক্ষা সবার আগে। রাম কাপুরের বিরুদ্ধে ওটিটি প্ল্যাটফর্মে একটি আনুষ্ঠানিক অভিযোগও জানানো হয়েছে। প্রত্যক্ষদর্শীরাও তাদের মতামত জানিয়েছেন, যার ভিত্তিতে ‘মিস্ত্রি’ টিম রাম কাপুরের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে এবং তাকে প্রচার পর্ব থেকে বাদ দিয়েছে।

এমি অ্যাওয়ার্ড জয়ী সিরিজ ‘মঙ্ক’ অবলম্বনে তৈরি হয়েছে ‘মিস্ত্রি’। আগামী ২৭ জুন থেকে ওটিটি প্ল্যাটফর্মে সিরিজটি স্ট্রিম হবে। এই ঘটনায় সিরিজের মুক্তি এবং দর্শক মহলে এর প্রভাব কেমন হয়, সেটাই এখন দেখার বিষয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD