বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বিচার না হলে এ সরকারের পরিণতি হাসিনার চেয়েও ভয়াবহ হবে: মুহাম্মদ শাহজাহান ইয়েমেনে পেট্রোল পাম্পে সৌদির বিমান হামলায় ১২ জন নিহত ভোটার স্থানান্তরের আবেদনের সময় বাড়ল ১ নভেম্বর পর্যন্ত নারী ও শিশুর সুরক্ষায় ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সাক্ষাৎ দুই দিন বৃষ্টি হতে পারে ৮ বিভাগে, কমবে দিনের তাপমাত্রা এলপিজির দাম ও চার্জ না বাড়িয়ে নির্ধারিত মূল্যে বিক্রির দাবি ক্যাবের দুই শয়তানের যে কম শয়তান তাকে ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে চান গাজাবাসী কাবা শরীফে পৃথক জামাতের প্রচলন বন্ধ করে এক ইমামের পেছনে নামাজের ১০০ বছর হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা

মিথিলার সঙ্গে দূরত্ব, প্রাক্তনকে বুকে নিয়ে সৃজিতের পোস্ট

মাতৃভূমি সংবাদ 

বিনোদন ডেস্ক

কলকাতার স্বনামধন্য নির্মাতা সৃজিত মুখার্জী। চার বছর আগে ভালোবেসে বিয়ে করে সংসার পাতেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলাকে নিয়ে। বিয়ের পরই একমাত্র মেয়ে আইরাকে নিয়ে কলকাতায় থিতু হন মিথিলা। কিন্তু সেসব এখন অতীত। এখন আর সৃজিতের সঙ্গে এক ছাদের নিচে থাকেন না মিথিলা। এমনকি কলকাতায়ও খুব একটা যান না তিনি।এর ফলে সৃজিত-মিথিলার দাম্পত্য নিয়ে সৃষ্টি হয়েছে নানা গুঞ্জন। শোনা যায় তাদের নিয়ে বিচ্ছেদ চর্চাও। যদিও এ বিষয়গুলোকে শুধু গুঞ্জন বলেই উড়িয়েছেন তারা। কিন্তু সৃজিতের সাম্প্রতিক এক ইনস্টাগ্রাম পোস্ট ইঙ্গিত দিল অনেক কিছুর।সেই পোস্টে টালিউড অভিনেত্রী ঋতাভরীকে নিয়ে একটি ছবি ভাগ করেন সৃজিত। বলে রাখা ভালো, একটা সময়ে অভিনেত্রী ঋতাভরীর সঙ্গে সৃজিতের প্রেম নিয়ে চলেছে জোর জল্পনা। আবার ঋতাভরীর গেল জন্মদিনের পার্টিতেও সৃজিতের উপস্থিতি ছিল উজ্জ্বল। কেক খাওয়ানো থেকে দুজনের একসঙ্গে ছবি তোলা- বাদ যায়নি কিছুই।এগুলোর সবকিছুই নাকি হয়েছে মিথিলার সঙ্গে দূরত্ব বাড়তেই। এরই মাঝে ঋতাভরীকে নিয়ে ইঙ্গিতপূর্ণ এক পোস্টে নতুন চর্চা শুরু। সেই ছবিতে দেখা যায়, সৃজিতের বুকে মাথা রেখেছেন ঋতাভরী, আর তার সঙ্গে নিজেকে ক্যামেরাবন্দি করেছেন পরিচালক। শুধু কি তাই? পোস্টের ক্যাপশনে সাহিত্যিক ভাষায় সৃজিত লেখেন, ‘জমাখরচ হিসেব-নিকেশ, কোথায় শুরু, কোথায় বা শেষ, কেমন আছো? অনেক বছর পেরিয়ে এলাম, হঠাৎ তোমার দেখা পেলাম, কেমন আছো?’কিন্তু এখন প্রশ্ন, হঠাৎ ‘প্রাক্তন’ ঋতাভরীকে নিয় কেন এই পোস্ট করলেন সৃজিত! কোন জমাখরচ, হিসেব-নিকেশের কথা বলতে চাইলেন তিনি! বিষয়টি নিয়ে ধোঁয়াশার মধ্যে আছেন তাদের অনুরাগীরা; যদিও কারণ স্পষ্ট নয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD