মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

বিসিএস পরীক্ষায় নকল করে নিষিদ্ধ হলেন পরীক্ষার্থী

মাতৃভূমি সংবাদ 

নিজেস্ব প্রতিবেদক

৪৭তম বিসিএস পরীক্ষা–২০২৪ এর প্রিলিমিনারি টেস্ট চলাকালে প্রবেশপত্রে হাতে লিখে নকল করার চেষ্টা করায় একজন পরীক্ষার্থীর প্রার্থিতা বাতিল করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)।

রোববার (২৮ সেপ্টেম্বর) কমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযুক্ত প্রার্থীর রেজিস্ট্রেশন নম্বর ১৫০০১৫২০। তার ৪৭তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বাতিল করা হয়েছে। পাশাপাশি ২০২৪ সালের বাকি সময় এবং পরবর্তী এক বছর কমিশনের সব পরীক্ষা ও বিজ্ঞাপিত যে কোনো পদের জন্য আবেদন করার অযোগ্য ঘোষণা করা হয়েছে।

এর আগে, গত ১৯ সেপ্টেম্বর ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। দেশের আট বিভাগীয় শহরের মোট ২৫৬টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে অনুষ্ঠিত হচ্ছে এই পরীক্ষায় লাখো প্রার্থী অংশ নিয়েছিলেন।

বিপিএসসি  জানিয়েছে, এই শাস্তি ‘অপরাধমূলক আচরণের জন্য শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণ নীতিমালা–২০০০’ অনুসারে দেওয়া হয়েছে।

এর আগে, গত ১৯ সেপ্টেম্বর ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। দেশের আট বিভাগীয় শহরের মোট ২৫৬টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে অনুষ্ঠিত হচ্ছে এই পরীক্ষায় লাখো প্রার্থী অংশ নিয়েছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD