শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

বিএনপির হামলায় হাসপাতালে ভর্তি ওসি সহ ৪ পুলিশ

মাতৃভূমি সংবাদ 

নিজেস্ব প্রতিবেদক

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বিএনপি নেতাকর্মীদের একটি মিছিল থেকে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার চৌমুহনী এলাকায় এ ঘটনা ঘটে।এ ঘটনায় আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল ও পরিদর্শক (তদন্ত) মো. মহিউদ্দিনসহ মোট ৪ পুলিশ আহত হয়েছেন। তাদের মধ্যে ওসি সোহেলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে তাৎক্ষণিকভাবে একজনকে আটক করেছে।চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) আবু তৈয়ব মো. আরিফ হোসেন ঢাকা পোস্টকে বলেন, পুলিশ নিয়মিত টহল দিচ্ছিল। সড়কে অবরোধের সমর্থনে বের করা বিএনপির একটি মিছিল থেকে নেতাকর্মীরা অতর্কিত পুলিশের ওপর হামলা করে। এতে ৪ পুলিশ আহত হয়।এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD