বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বিচার না হলে এ সরকারের পরিণতি হাসিনার চেয়েও ভয়াবহ হবে: মুহাম্মদ শাহজাহান ইয়েমেনে পেট্রোল পাম্পে সৌদির বিমান হামলায় ১২ জন নিহত ভোটার স্থানান্তরের আবেদনের সময় বাড়ল ১ নভেম্বর পর্যন্ত নারী ও শিশুর সুরক্ষায় ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সাক্ষাৎ দুই দিন বৃষ্টি হতে পারে ৮ বিভাগে, কমবে দিনের তাপমাত্রা এলপিজির দাম ও চার্জ না বাড়িয়ে নির্ধারিত মূল্যে বিক্রির দাবি ক্যাবের দুই শয়তানের যে কম শয়তান তাকে ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে চান গাজাবাসী কাবা শরীফে পৃথক জামাতের প্রচলন বন্ধ করে এক ইমামের পেছনে নামাজের ১০০ বছর হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা

ফিলিস্তিনিদের সমর্থনে ইমরান-কনার প্রতিবাদী গান

মাতৃভূমি সংবাদ 

বিনোদন ডেস্ক

ফিলিস্তিনের ওপর দখলদার ইসরায়েলের বর্বরতা সীমা ছাড়িয়েছে। দেশটির অবরুদ্ধ গাজা শহরের ওপর নির্বিচারে হামলা চালিয়ে হাজার মানুষ হত্যা করছে ইসরায়েলি সেনারা। আহতদের চিৎকারে ভারি মুসলমানদের পবিত্র ভূমির আকাশ বাতাস। গাজার এমন পরিস্থিতিতে হতবাক বিশ্ব মানবতা। আহতদের চিৎকারে চুপ থাকতে পারেননি কোটি কোটি মানুষ। ফিলিস্তিনিদের ওপর হামলার প্রতিবাদ জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। এবার ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে “আকাশে উড়ছে মৃত লাশ” শিরোনামে প্রতিবাদী গান তৈরি বাংলাদেশের একঝাঁক সংগীতশিল্পী।প্রত্যেক শ্রেণী পেশার মানুষ ফিলিস্তিনের পক্ষ নিয়ে প্রতিবাদ জানাচ্ছে। সংগীতশিল্পীরা চেষ্টা করছেন কণ্ঠের মাধ্যমে প্রতিবাদ ছড়িয়ে দিতে। গানের প্রযোজকের কথায়, —‘ফিলিস্তিনিদের কান্না আমাদের কানে পৌঁছানো উচিত। আমাদের দায়িত্ব তাদের কথা শোনা। যদি আমাদের ক্ষুদ্র কণ্ঠস্বরও তাদের বাঁচানোর চেষ্টায় সামান্যতম অবদান রাখতে পারে, তবেই আমাদের প্রতিবাদের অর্থ থাকে। গাজার জন্য প্রার্থনা করুন। ন্যায়বিচারের পাশে থাকুন। মানবতার পাশে থাকুন।’এই গানে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল, দিলশাদ নাহার কনা, আতিয়া আনিশা, মহাবী, নিবির, তুষার এবং নাইম। গানের প্রতিটি লাইনে ফুটে উঠেছে একটাই প্রশ্ন—আর কতকাল ফিলিস্তিনিদের এই যন্ত্রণা সহ্য করতে হবে? নতুন এই গানের কথা লিখেছেন তুষার রহমান। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন জাহিদ নিরব। গানটির শিরোনাম অনুপ্রাণিত হয়েছে গাজা থেকে ছড়িয়ে পড়া একটি ভাইরাল ভিডিও থেকে, যেখানে বিস্ফোরণের পর আকাশে ছিটকে পড়া মৃতদেহের করুণ দৃশ্য ধারণ করা হয়েছিল। গানটির প্রতিবাদ ভাষার স্পষ্ট।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD