বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
মাতৃভুমি সংবাদ
নিজেস্ব প্রতিবেদক
দরজায় কড়া নাড়ছে এশিয়া কাপ। আগামী বুধবার পাকিস্তানের মাটিতে পর্দা উঠবে মহাদেশীয় ক্রিকেটের এই শ্রেষ্ঠত্বের লড়াইয়ের। এর মধ্যেই আসন্ন ভারত বিশ্বকাপের জন্য জার্সি উন্মোচন করল পাকিস্তান।আজ (সোমবার) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পিসিবি চেয়ারম্যান জাকা আশরাফের উপস্থিতিতে বাবর আজমদের বিশ্বকাপ জার্সি প্রকাশ করা হয়।ওয়ানডে বিশ্বকাপের আর দেড় মাসেরও কম সময় বাকি। আগামী ৫ অক্টোবর ভারতের গুজরাটের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে পর্দা উঠবে বৈশ্বিক এই ক্রিকেট যজ্ঞের। টুর্নামেন্টটি ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত প্রতিটি দল। শেষ সময়ে দল ঘোষণা ও জার্সি উন্মোচন নিয়ে ভক্তদের উন্মাদনাও বাড়ছে। এরই মধ্যে নিজেদের জার্সি প্রকাশ্যে আনল পাকিস্তান। পাকিস্তান ক্রিকেট দল ‘মেন ইন গ্রিন’ নামে পরিচিত। নামের মতোই তাদের জার্সিতে সবুজ রংকে প্রাধান্য দেওয়া হয়েছে।
Leave a Reply