বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

নির্বাচনি এলাকায় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী

মাতৃভূমি সংবাদ 

রিপোর্টারঃ নাছির খান

গোপালগঞ্জ সফরের দ্বিতীয় দিনে নিজ নির্বাচনি এলাকা কোটালীপাড়ায় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।আজ শুক্রবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে জেলার টুঙ্গিপাড়া থেকে কোটালীপাড়া পৌঁছান প্রধানমন্ত্রী। পরে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় যোগদান করেন তিনি। এতে আগামী নির্বাচন নিয়ে দিকনির্দেশনা দেবেন বলে মনে করছেন নেতাকর্মীরা।প্রধানমন্ত্রীর কোটালীপাড়া সফরের সময় তার সঙ্গে বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ সালাহ উদ্দিন জুয়েল ও বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময় উপস্থিত ছিলেন।বৃহস্পতিবার দুপুরে দুইদিনের ব্যক্তিগত সফরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌঁছান প্রধানমন্ত্রী। পরে বিকেলে সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা জানান তিনি।এরপর নিজ বাসভবনে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন ও সেখানে রাত কাটান তিনি।প্রসঙ্গত, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। তাদের আশা, প্রধানমন্ত্রীর চলতি সফরে জাতীয় নির্বাচনের দিকনির্দেশনা দেবেন আওয়ামী লীগ সভাপতি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD