শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:১০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চাঁদা দাবি ও হামলার অভিযোগ, এনসিপি নেতা বললেন ‘পারিবারিক বিষয়’ তিনদিন ধরে জ্বলছে গ্যাসের আগুন, দুর্ঘটনা এড়াতে ২০০ মিটারজুড়ে বেড়া ড্যাফোডিলের সহযোগিতায় দেশের প্রথম ই-পারিবারিক আপিল আদালত চালু তিস্তা মহাপরিকল্পনা নিয়ে ষড়যন্ত্র করলে ছাড় নয়: পানিসম্পদ প্রতিমন্ত্রী রাঙ্গুনিয়ায় অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর অবৈধ চুনাকারখানা বন্ধে তিতাসকে ১৫ দিনের সময় দিলেন এমপি মান্নান চড়া ডলারের দাম, খোলাবাজারে ছাড়াল ১২৮ টাকা ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী বিচার না হলে এ সরকারের পরিণতি হাসিনার চেয়েও ভয়াবহ হবে: মুহাম্মদ শাহজাহান ইয়েমেনে পেট্রোল পাম্পে সৌদির বিমান হামলায় ১২ জন নিহত

নিজের প্রয়োজনে বাঁচতে শিখেছি : ঋতাভরী

মাতৃভূমি সংবাদ 

বিনোদন ডেস্ক

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী যেকোনো দিন অভিনয় ছেড়ে দিতে পারেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি এই সিদ্ধান্তের ইঙ্গিত দিয়েছেন। তার এই মন্তব্যে চলচ্চিত্র জগতে আলোড়ন সৃষ্টি হয়েছে। নিজের ব্যক্তিগত জীবন, পেশাজীবনের উত্থান-পতন, আর বর্তমান মানসিকতা নিয়ে অকপটে কথা বলেছেন তিনি।

ঋতাভরী জানান, জীবনে তিনি প্রায় সবকিছুই পেয়েছেন— যশ, খ্যাতি, অর্থ, বাড়ি, গাড়ি, এবং সফল অভিনয় জীবন। একজন কিশোরী বয়সে যখন তিনি অভিনয় শুরু করেন, তখন তার ধ্যানধারণা ছিল একেবারেই ভিন্ন। মধ্যবিত্ত পরিবারের মেয়ে হিসেবে তার কাছে তখন পেশা ছিল শুধু জীবিকা নির্বাহের উপায়। কিন্তু দীর্ঘ সময় ধরে কাজ করতে গিয়ে এবং জীবনের নানা ঘাত-প্রতিঘাত পেরিয়ে তার মানসিকতায় অনেক পরিবর্তন এসেছে।

তিনি জানান, যখন তিনি কাজে আসেন তখন মানবিকতার উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন। কিন্তু সময় যত এগিয়েছে, তিনি উপলব্ধি করেছেন যে এই জগতে মানবিকতার অভাব রয়েছে। এই দিকটি তাকে গভীরভাবে আঘাত করেছে।

বর্তমানে ঋতাভরী নিজেকে নতুনভাবে আবিষ্কার করেছেন। ৩০ বছর বয়সের পর তিনি নিজের কাছে প্রশ্ন করেছেন, ‘এরপর কী?’ এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই তিনি বুঝতে পারেন যে তার আর কোনো কিছুর প্রতিই লিপ্সা নেই। এখন তিনি পরিবারকে ভালোবাসার পাশাপাশি নিজেকে ভালোবাসতে শিখেছেন। তার কথায়, ‘কাজের জন্য আমি আর বাঁচি না। নিজের জন্য নিজে বাঁচতে শিখেছি।’ঋতাভরীর মতে, তার সব স্বপ্ন পূরণ হয়েছে। তাই এখন তার প্রয়োজন সম্পূর্ণ হয়ে গেলে যেকোনো দিন তিনি অভিনয় ছেড়ে দিতে পারেন। তবে, এখনই যে তিনি অভিনয় ছাড়ছেন এমন কোনো নিশ্চিত খবর জানাননি। তার এই মন্তব্য থেকে বোঝা যায়, তিনি পেশা থেকে দূরে সরে গিয়ে নিজের মতো করে জীবন কাটাতে চান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD