বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:১১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

থাইল্যান্ডে বিয়ের আসরে বউ-শাশুড়ি সহ ৪ জনকে গুলি করে হত্যা

Thai traditional wedding decorations

মাতৃভূমি সংবাদ
নিজেস্ব প্রতিবেদক

থাইল্যান্ডে বিয়ের আসরে স্ত্রী এবং আরও তিন জনকে গুলি করে হত্যা করেছেন এক ব্যক্তি। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির পেশাগত পরিচয়- তিনি একজন প্যারা-অ্যাথলেট ও দেশটির সাবেক সেনা সদস্য।জানা যায়, শনিবার উত্তর-পূর্ব থাইল্যান্ডে ২৯ বছর বয়সি চাতুরং সুকসুক ও ৪৪ বছরের কাঞ্চনা পাচুনথুয়েকের বিয়ে হয়। বিয়ের পর হঠাৎই সেখান থেকে চলে যান কাঞ্চনা। এরপর হাতে একটি বন্দুক নিয়ে বিয়ের আসরে ফিরে আসেন তিনি। কেউ কিছু বুঝে ওঠার আগেই স্ত্রী, শাশুড়ি ও শ্যালিকাকে গুলি করেন তিনি। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তারা। ওই ব্যক্তি গুলি করার সময় আরও দুজন অতিথি গুলিবিদ্ধ হন। তাদের হাসপাতালে নেওয়া হলে একজনের মৃত্যু হয়।পুলিশ জানিয়েছে, সে সময় কাঞ্চনা পাচুনথুয়েক কিছুটা নেশাগ্রস্ত ছিলেন। কিন্তু কী কারণে তিনি এমন কাণ্ড ঘটালেন, তা পরিষ্কার নয়। গত বছরই তিনি বৈধভাবে একটি বন্দুক কিনেছিলেন এবং সেটা দিয়েই চারজনকে গুলি করে হত্যা করেছেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD