শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:১১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চাঁদা দাবি ও হামলার অভিযোগ, এনসিপি নেতা বললেন ‘পারিবারিক বিষয়’ তিনদিন ধরে জ্বলছে গ্যাসের আগুন, দুর্ঘটনা এড়াতে ২০০ মিটারজুড়ে বেড়া ড্যাফোডিলের সহযোগিতায় দেশের প্রথম ই-পারিবারিক আপিল আদালত চালু তিস্তা মহাপরিকল্পনা নিয়ে ষড়যন্ত্র করলে ছাড় নয়: পানিসম্পদ প্রতিমন্ত্রী রাঙ্গুনিয়ায় অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর অবৈধ চুনাকারখানা বন্ধে তিতাসকে ১৫ দিনের সময় দিলেন এমপি মান্নান চড়া ডলারের দাম, খোলাবাজারে ছাড়াল ১২৮ টাকা ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী বিচার না হলে এ সরকারের পরিণতি হাসিনার চেয়েও ভয়াবহ হবে: মুহাম্মদ শাহজাহান ইয়েমেনে পেট্রোল পাম্পে সৌদির বিমান হামলায় ১২ জন নিহত

ছেলেকে যে উপদেশ দিলেন আরবাজ-মালাইকা

মাতৃভূমি সংবাদ 
বিনোদন ডেস্ক

খান পরিবারের ছেলে। বাবা-মা থেকে শুরু করে পরিবারের সবাই তারকা। শিগগিরই নিজের শো নিয়ে হাজির হচ্ছেন আরহান খান। শোয়ের নাম ‘দম বিরিয়ানি’।তিনি একা নন, সঙ্গে আরও দুই বন্ধুকে নিয়ে একটি পডকাস্ট শো শুরু করতে চলেছেন মালাইকা আরোরা ও আরবাজ খানের ছেলে। তার শোয়ের প্রথম অতিথি হচ্ছেন বাবা আরবাজ় ও কাকা সোহেল খান। তারই এক ঝলক প্রকাশ্যে এসেছে। সেখানেই ছেলে ও তার বন্ধুদের সম্পর্ক ও যৌনতার মধ্যে দ্বিতীয়টিকেই বেছে নেওয়ার উপদেশ দিলেন আরবাজ। এ ভিডিও দেখার পর দ্রুতই প্রতিক্রিয়া এলো মালাইকার পক্ষ থেকে। ১৯ বছরের দাম্পত্য জীবন। ২০১৬ সালে বিচ্ছেদ হয় আরবাজ-মালাইকার। এই মুহূর্তে সুরা খানের সঙ্গে দাম্পত্য জীবন কাটাচ্ছেন এ অভিনেতা। অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে রয়েছেন মালাইকাও। দুজনেই তাদের জীবনে এগিয়েছেন। যদিও সন্তান আরহানের দায়িত্ব ভাগাভাগি করে নিয়েছেন তারা। ছেলের কারণে যোগাযোগ হয় তাদের। এবার ছেলের শোয়ে এসে সম্পর্ক নিয়ে উপদেশ চাইলেন ছেলের এক বন্ধু।জানতে চাইলেন, স্থায়ী সম্পর্ক, না কি যৌনতা— কোনটা বেছে নেওয়া সমীচীন। উত্তরে আরবাজ বলেন, আমার মনে হয়, যৌনতাকেই বেছে নেওয়া উচিত।তাতে আবার হাসির ইমোজি পাঠিয়েছেন মালাইকা। বোঝাই যাচ্ছে, ছেলের শো বলে রেখেঢেকে নয়, বরং খোলাখুলিই কথা বলবেন আরবাজ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD