শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:১০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চাঁদা দাবি ও হামলার অভিযোগ, এনসিপি নেতা বললেন ‘পারিবারিক বিষয়’ তিনদিন ধরে জ্বলছে গ্যাসের আগুন, দুর্ঘটনা এড়াতে ২০০ মিটারজুড়ে বেড়া ড্যাফোডিলের সহযোগিতায় দেশের প্রথম ই-পারিবারিক আপিল আদালত চালু তিস্তা মহাপরিকল্পনা নিয়ে ষড়যন্ত্র করলে ছাড় নয়: পানিসম্পদ প্রতিমন্ত্রী রাঙ্গুনিয়ায় অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর অবৈধ চুনাকারখানা বন্ধে তিতাসকে ১৫ দিনের সময় দিলেন এমপি মান্নান চড়া ডলারের দাম, খোলাবাজারে ছাড়াল ১২৮ টাকা ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী বিচার না হলে এ সরকারের পরিণতি হাসিনার চেয়েও ভয়াবহ হবে: মুহাম্মদ শাহজাহান ইয়েমেনে পেট্রোল পাম্পে সৌদির বিমান হামলায় ১২ জন নিহত

চুপিসারে ভোট দেন ইলিয়াস কাঞ্চন, এড়িয়ে যান সহকর্মীদেরও

মাতৃভূমি সংবাদ 

বিনোদন ডেস্ক

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সংগঠনটির ২০২২-২৪ মেয়াদের সভাপতি ইলিয়াস কাঞ্চন চুপিসারে এসে ভোট দিয়েছেন। এফডিসিতে ছিলেন মাত্র ৫ মিনিট। এসময় তিনি এড়িয়ে যান তার সহকর্মী ও গণমাধ্যমকর্মীদের।আজ শুক্রবার (১৯ এপ্রিল) দুপুরের দিকে এফডিসিতে প্রবেশ করেন এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। গাড়ি থেকে নেমে সোজা ভোটকেন্দ্রে প্রবেশ করেন। ভোট প্রদান করে ৫ মিনিটের মধ্যে বাইরে আসেন তিনি।এসময় দীর্ঘদিনের সহকর্মীরা তার সঙ্গে কথা বলতে চাইলে কাউকে সাড়া না দিয়ে এফডিসি থেকে বেরিয়ে যান তিনি। এমনকি কোনো গণমাধ্যমের সঙ্গেও কথা বলেননি ইলিয়াস কাঞ্চন। তার এমন ব্যবহারে হতবাক সহকর্মীরা। তবে ধারণা করা হচ্ছে, আগের নির্বাচনের বিতর্কিত প্রসঙ্গগুলো এড়াতেই গণমাধ্যমকর্মীদের চোখ ফাঁকি দিয়েছেন তিনি।চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন শেষে এখন চলছে ভোট গণনা। আজ রাতের মধ্যেই ফলাফল ঘোষণার কথা রয়েছে। ২১ সদস্যবিশিষ্ট কমিটির এই নির্বাচনে ছয়জন স্বতন্ত্রসহ দুটি প্যানেল থেকে ৪৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্যানেল দুটি হলো মিশা-ডিপজল ও মাহমুদ কলি-নিপুণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD