বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
মাতৃভূমি সংবাদ
জেলা প্রতিনিধী
কিশোরগঞ্জের বাজিতপুরে এগারসিন্দুর গোধূলি ট্রেনের ধাক্কায় মো. রুকন মিয়া (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ জুন) দুপুর ২টার দিকে উপজেলার সরারচর স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।মো. রুকন মিয়া বাজিতপুর উপজেলার হালিমপুর ইউনিয়নের পিপড়াদী গ্রামের বাসিন্দা। সরারচর রেলওয়ে স্টেশনের মাস্টার রতিশ বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার মিজানুর রহমান জানান, কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্য এগারসিন্দুর গোধূলি ট্রেনটি দুপুর আনুমানিক ২টার দিকে সরারচর স্টেশনে প্রবেশ করছিল। এ সময় চলন্ত ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই রুকন মিয়ার মৃত্যু হয়।
Leave a Reply