শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
মাতৃভূমি সংবাদ
পিরোজপুর প্রতিনিধি: নজরুল ইসলাম সবুজ
পিরোজপুরের কাউখালীতে অনুমোদন ছাড়াই বিএসটিআই লোগো ব্যবহার, ক্ষতিকর রং ব্যবহার, এবং অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পরিচালনার দায়ে আল আমিন বেকারির মালিককে না পাওয়ায় বেকারী বন্ধের নির্দেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।সোমবার (৭ জুলাই) দুপুরে কাউখালীর উজিয়ালখান এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ।সংশ্লিষ্ট সূত্র জানায়, উজিয়ালখান এলাকায় আল আমিন বেকারীতে অব্যবস্থাপনা, বিএসটিআই অনুমোদন ছাড়াই লোগো ব্যবহার এবং প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (BSTI) আইন অনুযায়ী ওই বেকারির মালিককে না পাওয়ায় বেকারি বন্ধের নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ জানান, জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।এ সময় উপস্থিত ছিলেন বিএসটিআই বরিশাল বিভাগের ফিল্ড অফিসার ইয়াছির আরাফাত, পরিদর্শক আল আমিন সরকার। আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করে কাউখালী থানা পুলিশ।এর আগে দক্ষিণ বাজারে মাপে কম দেয়ার অভিযোগে আম বিক্রেতা প্রদীপ কুন্ডুকে ২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
Leave a Reply