বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বিচার না হলে এ সরকারের পরিণতি হাসিনার চেয়েও ভয়াবহ হবে: মুহাম্মদ শাহজাহান ইয়েমেনে পেট্রোল পাম্পে সৌদির বিমান হামলায় ১২ জন নিহত ভোটার স্থানান্তরের আবেদনের সময় বাড়ল ১ নভেম্বর পর্যন্ত নারী ও শিশুর সুরক্ষায় ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সাক্ষাৎ দুই দিন বৃষ্টি হতে পারে ৮ বিভাগে, কমবে দিনের তাপমাত্রা এলপিজির দাম ও চার্জ না বাড়িয়ে নির্ধারিত মূল্যে বিক্রির দাবি ক্যাবের দুই শয়তানের যে কম শয়তান তাকে ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে চান গাজাবাসী কাবা শরীফে পৃথক জামাতের প্রচলন বন্ধ করে এক ইমামের পেছনে নামাজের ১০০ বছর হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা

কলকাতার সিনেমা থেকে বাদ পড়লেন তানজিন তিশা

মাতৃভূমি সংবাদ 

বিনোদন ডেস্ক

কিছুদিন ধরেই শোনা যাচ্ছিলো, চলচ্চিত্রে পা রাখছেন অভিনেত্রী তানজিন তিশা। কলকাতার চলচ্চিত্রে অভিনয় করবেন, এমন খবরের শিরোনামে এসেছিলেন তিশা। সিনেমাপাড়ায় খবর শোনা যাচ্ছিলো, ‌‘ভালোবাসার মরশুম’ নামে সেই সিনেমায় তার বিপরীতে ‘থ্রি ইডিয়টস’খ্যাত বলিউডের জনপ্রিয় অভিনেতা শরমন যোশির অভিনয়ের কথা ছিল।

সিনেমাটি পরিচালনা করবেন কলকাতার নির্মাতা এম এন রাজ। ঢাকার অভিনেতা খায়রুল বাসারেরও এতে অভিনয়ের কথা ছিল। তিনি পরে সামাজিক মাধ্যমে স্ট্যাটাস দিয়ে জানান, সিনেমাটিতে থাকছেন না।

এবার জানা গেল, সেই ভারতীয় সিনেমা থেকে বাদ পড়লেন তানজিন তিশা। নাম প্রকাশ না করার শর্তে প্রযোজনা দলের এক সদস্য জানান, তিশা ভিসা জটিলতায় পড়েছেন। সেজন্য তিনি শুটিংয়ে অংশ নিতে পারছেন না। তাই সিনেমার টিম তার আশা ছেড়ে দিয়েছে।

শুধু তাই নয়, তিশা না থাকায় অন্য অভিনেত্রীও বাছাই করে ফেলেছে ছবির টিম। তিশার পরিবর্তে তার জন্য নির্ধারিত চরিত্রটিতে অভিনয় করছেন কলকাতার অভিনেত্রী সুস্মিতা। সম্প্রতি পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে সম্পর্কের গুঞ্জনে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী।তবে তানজিন তিশার ভক্তদের জন্য দারুণ খবর হলো দেশসেরা নায়ক শাকিব খানের বিপরীতে দেখা যাবে অভিনেত্রীকে। ‘সোলজার’ ছবিতে শাকিবের নায়িকা হয়ে আসবেন তিশা। এই সিনেমা দিয়েই বড়পর্দায় অভিষেক হচ্ছে তার। ইতোমধ্যে ছবিটির শুটিং শুরু হয়েছে। জানা গেছে, আগামী সপ্তাহে শুটিংয়ে অংশ নেবেন তানজিন তিশা। সিনেমাটি পরিচালনা করছেন সাকিব ফাহাদ। নির্মাতার এটিই প্রথম সিনেমা। চলতি বছরের ডিসেম্বরে মুক্তি পাবে সিনেমাটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD