মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

ইরান ‘ভেঙে পড়ার দ্বারপ্রান্তে’ রয়েছে বলে আমাকে জানিয়েছে : ট্রাম্প

মাতৃভূমি সংবাদ 

আন্তর্জাতিক ডেস্ক

‌‘‘ইরান বর্তমানে ‘ভেঙে পড়ার দ্বারপ্রান্তে’ রয়েছে এবং নিজেদের নেতৃত্ব সংকট সামাল দেওয়ার চেষ্টা করছে।’’ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের নেতারাই তাকে দেশটির বর্তমান পরিস্থিতির বিষয়ে ওই তথ্য জানিয়েছেন। তেহরানের সাম্প্রতিক পরিকল্পনা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট অসন্তোষ প্রকাশ করার পাশাপাশি ওই দাবি করেছেন।

দুই মাসের যুদ্ধ অবসানে ইরানের সর্বশেষ প্রস্তাবে বলা হয়েছে, যুদ্ধ শেষ এবং পারস্য উপসাগরে জাহাজ চলাচল নিয়ে বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাদের পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত আলোচনা স্থগিত রাখা হবে।

সোমবার নিজের উপদেষ্টাদের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের বিষয়ে অবহিত মার্কিন এক কর্মকর্তা বলেছেন, ট্রাম্প শুরু থেকেই ইরানের সঙ্গে পারমাণবিক ইস্যু আলোচনার টেবিলে চেয়ে আসছেন।

মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান এইমাত্র আমাদের জানিয়েছে, তারা ‘ভেঙে পড়ার দ্বারপ্রান্তে’  রয়েছে। তারা চায় আমরা যত দ্রুত যেন সম্ভব হরমুজ প্রণালি খুলে দিই। পাশাপাশি ইরানিরা তাদের নেতৃত্ব শূন্য পরিস্থিতি গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে (যেটি আমি বিশ্বাস করি তারা পারবে!)। এই বিষয়ে মনোযোগের জন্য আপনাদের ধন্যবাদ।

তবে ইরান কীভাবে এই বার্তা ট্রাম্পের কাছে পৌঁছে দিয়েছে, সেটি মার্কিন প্রেসিডেন্ট ট্রুথ স্যোশাল পোস্টে পরিষ্কার হওয়া যায়নি।এদিকে, ইরান যুদ্ধের সম্মুখ সারির লক্ষ্যবস্তুতে পরিণত হওয়ার পর মঙ্গলবার প্রথমবারের মতো সৌদি আরবে সশরীরে বৈঠকে বসেছেন উপসাগরীয় অঞ্চলের নেতারা। উপসাগরীয় একজন কর্মকর্তা বলেছেন, গত ২৮ ফেব্রুয়ারি ইরান লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকে তারা যে হাজার হাজার ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার শিকার হয়েছেন, তার পাল্টা জবাব ঠিক করতেই এই বৈঠকের আয়োজন করা হয়েছে।

গত ৮ এপ্রিল যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে হামলার ঘটনা কিছুটা কমেছে। তবে উপসাগরীয় দেশগুলোর সব রাজধানী পুনরায় যুদ্ধ শুরুর বিষয়ে সতর্ক রয়েছে।

২০১৫ সালে যুক্তরাষ্ট্র ও অন্যান্য বিশ্বশক্তির সঙ্গে ইরানের স্বাক্ষরিত পূর্ববর্তী পারমাণবিক চুক্তিটি দেশটির পারমাণবিক কর্মসূচিকে ব্যাপকভাবে সীমিত করেছিল। ইরান দীর্ঘদিন ধরে দাবি করে আসছে, তাদের এই কর্মসূচি কেবল শান্তিপূর্ণ ও বেসামরিক উদ্দেশ্যে। তবে ট্রাম্প তার প্রথম মেয়াদে একতরফাভাবে চুক্তিটি থেকে বেরিয়ে যাওয়ায় সেটি ভেস্তে যায়।

এই যুদ্ধে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন, জ্বালানি বাজারে চরম অস্থিরতা তৈরি হয়েছে এবং বৈশ্বিক বাণিজ্য পথে ব্যাঘাত সৃষ্টি হয়েছে। শান্তি প্রক্রিয়া পুনরায় শুরুর আশা থাকলেও গত সপ্তাহে ট্রাম্প তার বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জামাতা জ্যারেড কুশনারের মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানে নির্ধারিত সফর বাতিল করার পর থেকে সেই সম্ভাবনা ক্ষীণ হয়ে এসেছে।ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি গত সপ্তাহে দু’বার ইসলামাবাদ সফর করেছেন। এ ছাড়া তিনি ওমান সফর করেন এবং সোমবার রাশিয়া যান। সেখানে তিনি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন এবং দীর্ঘদিনের এই মিত্রের কাছ থেকে সমর্থনের আশ্বাস পান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD