শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

‘আমিরাতের আকাশে মঙ্গলবার ঈদের চাঁদ দেখা যাবে’

মাতৃভূমি সংবাদ 

আন্তর্জাতিক ডেস্ক

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের আকাশে আগামী মঙ্গলবার (২৭ মে) জিলহজ মাসের চাঁদ দেখা যাবে বলে জানিয়েছেন আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান। জ্যোতির্বিদ্যা সংক্রান্ত হিসাব-নিকাশ অনুযায়ী এমন তথ্য জানিয়েছেন এ জ্যোতির্বিদ। তিনি বলেছেন, আমিরাতের আকাশে মঙ্গলবার সন্ধ্যার পর চাঁদ দিগন্ত রেখার ওপর থাকবে এবং এটি আকাশে ৩৮ মিনিট অবস্থান করবে। এতে চাঁদটি সহজেই দেখা যাবে।আরবি বর্ষপঞ্জিকার শেষ মাস জিলহজের ১০ তারিখ উদযাপিত হয় পবিত্র ঈদুল আজহা। তার এ বিশ্লেষণ ঠিক হলে, আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামী ৬ জুন ঈদ হবে।ইব্রাহিম আল জারওয়ান বলেন আরবি ভাষার সংবাদমাধ্যম ইমারত আল ইয়ুমকে বলেছেন, “আমিরাতের সময় অনুযায়ী, মঙ্গলবার ২৭ মে সকাল ৭টা ২ মিনিটে জিলহজের নতুন চাঁদের জন্ম হবে। সূর্যাস্তের সময় চাঁদ দিগন্ত রেখার ওপরে থাকবে এবং ৩৮ মিনিট অবস্থান করবে— এতে চাঁদটি দেখা যাবে।”তবে আমিরাতে যেহেতু এখনো চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তের মাধ্যমে আরবি মাস শুরু ও শেষ গণনা করা হয়। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইসলামিক গাইডলাইন অনুসারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি।এদিকে আমিরাতে ৬ জুন ঈদ হলে সৌদি আরবেও ওইদিন ঈদ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এমনটি হলে বাংলাদেশে ৭ জুন পালিত হবে ঈদুল আজহা।এদিন পশু কোরবানির মাধ্যমে ঈদ উদযাপন করবেন বিশ্বের সকল ধর্মপ্রাণ মুসল্লি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD