শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চাঁদা দাবি ও হামলার অভিযোগ, এনসিপি নেতা বললেন ‘পারিবারিক বিষয়’ তিনদিন ধরে জ্বলছে গ্যাসের আগুন, দুর্ঘটনা এড়াতে ২০০ মিটারজুড়ে বেড়া ড্যাফোডিলের সহযোগিতায় দেশের প্রথম ই-পারিবারিক আপিল আদালত চালু তিস্তা মহাপরিকল্পনা নিয়ে ষড়যন্ত্র করলে ছাড় নয়: পানিসম্পদ প্রতিমন্ত্রী রাঙ্গুনিয়ায় অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর অবৈধ চুনাকারখানা বন্ধে তিতাসকে ১৫ দিনের সময় দিলেন এমপি মান্নান চড়া ডলারের দাম, খোলাবাজারে ছাড়াল ১২৮ টাকা ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী বিচার না হলে এ সরকারের পরিণতি হাসিনার চেয়েও ভয়াবহ হবে: মুহাম্মদ শাহজাহান ইয়েমেনে পেট্রোল পাম্পে সৌদির বিমান হামলায় ১২ জন নিহত

আইপিএল- এর টিম কেনা প্রসঙ্গে যা বললেন সালমান খান

মাতৃভূমি সংবাদ 

বিনোদন ডেস্ক

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ- আইপিএল শুরুর পর থেকেই ভারতের ক্রীড়াপ্রেমীদের মধ্যে এর উন্মাদনা চোখে পড়ার মতো। তবে শুধু দর্শকই নয়, মাঠের গ্যালারি কিংবা ভিআইপি বক্স, সব জায়গাতেই থাকে হিন্দি সিনেমার তারকাদের উপস্থিতি।

বলিউডের শাহরুখ খান, জুহি চাওলা, প্রীতি জিন্তার মতো তারকারা ইতোমধ্যেই নিজেদের জন্য আইপিএল এর দল কিনে রেখেছেন। স্বাভাবিকভাবেই দীর্ঘদিন ধরে ঘুরে বেড়ানো প্রশ্ন— শাহরুখের মতো বলিউডের আরেক সুপারস্টার সালমান খানও কি কখনও আইপিএল দলের মালিক হবেন?

সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই প্রশ্নই করা হয় ভাইজানকে। মজার ছলেই সালমান বলেন, ‘আইপিএল টিম কেনার মতো বয়স নেই আর! বুড়ো হয়ে গেছি।’সালমান আরও বলেন, ‘আসলে ২০০৮ সালে আমার কাছেও আইপিএল দল কেনার প্রস্তাব এসেছিল। কিন্তু আমি রাজি হইনি। তবে বিষয়টা এরকমও নয় যে আমি অনুশোচনায় ভুগছি। আমি মজাতেই রয়েছি।’

বলা যায়, অদূর ভবিষ্যতে যে তার দল কেনার কোনো পরিকল্পনা নেই, সেটাও স্পষ্ট জানিয়ে দিলেন সালমান খান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD