বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বিচার না হলে এ সরকারের পরিণতি হাসিনার চেয়েও ভয়াবহ হবে: মুহাম্মদ শাহজাহান ইয়েমেনে পেট্রোল পাম্পে সৌদির বিমান হামলায় ১২ জন নিহত ভোটার স্থানান্তরের আবেদনের সময় বাড়ল ১ নভেম্বর পর্যন্ত নারী ও শিশুর সুরক্ষায় ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সাক্ষাৎ দুই দিন বৃষ্টি হতে পারে ৮ বিভাগে, কমবে দিনের তাপমাত্রা এলপিজির দাম ও চার্জ না বাড়িয়ে নির্ধারিত মূল্যে বিক্রির দাবি ক্যাবের দুই শয়তানের যে কম শয়তান তাকে ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে চান গাজাবাসী কাবা শরীফে পৃথক জামাতের প্রচলন বন্ধ করে এক ইমামের পেছনে নামাজের ১০০ বছর হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা

অ্যানিমেলে আকাশচুম্বী সাফল্য, ববির চরিত্র নিয়ে আসছে ‘স্পিন অফ’

মাতৃভূমি সংবাদ 

বিনোদন ডেস্ক

এ বছরের সেরা ছবির একটি সন্দ্বীপ রেড্ডি ভাঙ্গার অ্যানিমেল ছবি। রণবীর কাপুর আর ববি দেওলে নেটদুনিয়ায় যেন উথাল পাথাল অবস্থা। ‘অ্যানিমেল’ ছবির শেষে ছবির সিক্যুয়েল ‘অ্যানিমেল পার্ক’-এর ঘোষণাও দিয়েছিলেন পরিচালক সন্দ্বীপ। অনেকটা রণবীরকে ছাপিয়েই যে ববি দেওল বেশি দৃষ্টি আকর্ষণ করেছেন তা বললেও ভুল হবে না। এখন শোনা যাচ্ছে, সম্প্রতি ববির চরিত্রটিকে নিয়ে একটি ‘স্পিন অফ’ ছবির সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতা সন্দ্বীপ রেড্ডি।বলিউডে যশরাজ ফিল্মস ইতোমধ্যেই ‘গুপ্তচর ব্রহ্মাণ্ড’ তৈরি করেছে। ‘অ্যানিমেল’ নিয়েও এ রকম ব্রহ্মাণ্ড তৈরি করার কথা ভাবছেন ছবির নির্মাতারা। ‘অ্যানিমেল’-এ খুব স্বল্প পরিসরে উপস্থিত থেকেও দর্শকদের নজর কেড়েছেন ববি। ছবিতে তার অভিনীত আব্রার হক চরিত্রটিকে ঘিরে নেটিজেন থেকে শুরু করে সমালোচকরাও বলছেন এর চরিত্রটিকে আলাদাভাবে ফুটিয়ে তুললে বেশ ভালো জনপ্রিয়তা পাবে। ছবির ভাইরাল ইরানি গান ‘জামাল কুদু’ ববিকে করেছে নতুনভাবে বিখ্যাত।বলিউড সূত্র বলছে, ‘অ্যানিমেল পার্ক’ ছবিটি রণবীরের চরিত্রকে মাথায় রেখেই আগাবে। অন্যদিকে ববির জনপ্রিয়তা দেখেই আব্রারকে নিয়ে একটি আলাদা ছবির পরিকল্পনা করছেন নির্মাতারা।‘অ্যানিমেল পার্ক’ ছবিটি ২০২৬ সাল নাগাদ মুক্তির পরিকল্পনা করা হচ্ছে। তবে ববিকে মাথায় রেখে যে ছবিটি ভাবা হয়েছে, সেটির পরিচালনার দায়িত্বে থাকবেন না সন্দ্বীপ। পরিবর্তে অন্য কাউকে দেওয়া হবে দায়িত্ব। যদিও ববি নিজে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও মন্তব্য করেননি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD