শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:১০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চাঁদা দাবি ও হামলার অভিযোগ, এনসিপি নেতা বললেন ‘পারিবারিক বিষয়’ তিনদিন ধরে জ্বলছে গ্যাসের আগুন, দুর্ঘটনা এড়াতে ২০০ মিটারজুড়ে বেড়া ড্যাফোডিলের সহযোগিতায় দেশের প্রথম ই-পারিবারিক আপিল আদালত চালু তিস্তা মহাপরিকল্পনা নিয়ে ষড়যন্ত্র করলে ছাড় নয়: পানিসম্পদ প্রতিমন্ত্রী রাঙ্গুনিয়ায় অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর অবৈধ চুনাকারখানা বন্ধে তিতাসকে ১৫ দিনের সময় দিলেন এমপি মান্নান চড়া ডলারের দাম, খোলাবাজারে ছাড়াল ১২৮ টাকা ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী বিচার না হলে এ সরকারের পরিণতি হাসিনার চেয়েও ভয়াবহ হবে: মুহাম্মদ শাহজাহান ইয়েমেনে পেট্রোল পাম্পে সৌদির বিমান হামলায় ১২ জন নিহত

অবশেষে দালাই লামার কাছে গেলেন কঙ্গনা

মাতৃভূমি সংবাদ 

বিনোদন ডেস্ক

আসন্ন নির্বাচন ঘিরে ভারতের হিমাচলে বিজেপির প্রার্থী হিসেবে ভোট প্রচারে ব্যস্ত সময় পার করছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌত। নিজেকে ‘মান্ডিকন্যা’ বলেই প্রচারে নেমেছেন কঙ্গনা। আর এরই মধ্যে কঙ্গনা পেলেন সুবর্ণ সুযোগ। দেখা করলেন তিব্বতী বৌদ্ধদের আধ্যাত্মিক নেতা দালাই লামার সঙ্গে।সোশ্যাল মিডিয়ায় সেই ছবিও পোস্ট করেছেন কঙ্গনা। পোস্টের ক্যাপশনে লিখেছেন, ‘আমি খুবই ভাগ্যবতী। দালাই লামার দর্শন পেলাম। আমার জীবনের সবচেয়ে উল্লেখযোগ্য দিন এটা। দালাই লামা জানালেন, তিনি হিমাচলকে ভালোবাসেন। ভারতকে ভালোবাসেন। সত্যিই আমি গর্বিত।’এছাড়া কঙ্গনা এখন কোমর বেঁধে ভোটপ্রচারে নেমেছেন। মাইক হাতে মান্ডির নানা জায়গায় বক্তব্য রাখছেন। গত শুক্রবার এমনই এক সভা থেকে নারীশক্তি নিয়ে রীতিমতো হুঙ্কার ছাড়লেন কঙ্গনা।তার কথায়, ‘এই লড়াই শুধু আমার নয়। এই লড়াই আমাদের সবার। এই লড়াই নারী সম্মানের লড়াই। এই লড়াই হিমাচলের সম্মানের। আর এই লড়াই আমরা জিতবই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD